রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর

    রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দায়ী করেছে আদালত।

    রোববার (২২ নভেম্বর) গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইসিজের ঐতিহাসিক রায়ের সত্যায়িত অনুলিপি দেশটির বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে হস্তান্তর করেছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করেছেন আদালতের বিচারকেরা।

    গাম্বিয়ার দাবি, রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ ও প্রতিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো উঠে এসেছে।

    উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের পক্ষে দেশটি মামলাটি দায়ের করে।

    রোহিঙ্গা গণহত্যার সঙ্গে গাম্বিয়ার সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে দেশটি। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়েরের এই উদ্যোগ ছিল নজিরবিহীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন