বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

উল্টো অবস্থানে থাকা শিশুর সফল স্বাভাবিক প্রসব, সুস্থ মা ও নবজাতক

উল্টো অবস্থানে থাকা শিশুর সফল স্বাভাবিক প্রসব, সুস্থ মা ও নবজাতক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোলায় প্রসবের সময় জটিল অবস্থায় পড়া এক প্রসূতির সফল স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। শিশুটি উল্টো অবস্থানে (ব্রিচ প্রেজেন্টেশন) থাকায় বাসায় স্বাভাবিক প্রসবের চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে জরুরি অবস্থায় তাকে ভোলা ল্যাবএইড মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকের দক্ষতায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

জানা গেছে, গর্ভের শিশুর অবস্থান উল্টো (ব্রিচ প্রেজেন্টেশন) থাকার বিষয়টি জানা সত্ত্বেও প্রসূতির স্বজনরা বাসায় স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। একপর্যায়ে প্রসবের সময় শিশুর দুটি পা বের হয়ে এলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে জরুরি অবস্থায় প্রসূতিকে ভোলা ল্যাবএইড মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সেসময় চিকিৎসাকেন্দ্রে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া। রোগীর অবস্থা দেখে তিনি দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে পরিস্থিতি মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন।

প্রসূতির স্বজনরা সিজারিয়ান অপারেশনের অনুরোধ করেন। তবে চিকিৎসক শিশুর অবস্থাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন, এ অবস্থায় সিজার করলেও নবজাতককে বাঁচানোর সম্ভাবনা কম। পরে ঝুঁকি বিবেচনায় অভিজ্ঞতা ও ক্লিনিক্যাল দক্ষতার মাধ্যমে তিনি স্বাভাবিক ভ্যাজাইনাল ডেলিভারি সম্পন্ন করেন।

ডেলিভারি সফলভাবে সম্পন্ন হওয়ার পর মা ও নবজাতক দুজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

চিকিৎসকের এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করেছেন রোগীর স্বজনরা। তাদের মতে, সংকটময় মুহূর্তে চিকিৎসকের বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার কারণেই মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

চিকিৎসকদের মতে, শিশুর ব্রিচ প্রেজেন্টেশন থাকলে প্রসবের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ধরনের অবস্থায় বাসায় প্রসবের চেষ্টা না করে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে প্রসব করানো নিরাপদ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন