শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দক্ষ জনশক্তি গড়তে আরও ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করবে সরকার মেট্রো স্টেশনের ব্যাগ ঘিরে আতঙ্ক, শেষে মিলল পান-জর্দা দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা
  • রাশমিকার গুরুতর চোট, অনির্দিষ্ট সময়ের জন্য শুটিংয়ে বিরতি

    রাশমিকার গুরুতর চোট, অনির্দিষ্ট সময়ের জন্য শুটিংয়ে বিরতি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় তার নিতম্বের একটি পেশি ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে আপাতত সব ধরনের শুটিং থেকে বিরতি নিতে হচ্ছে এই অভিনেত্রীকে।

    ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে রাশমিকা একসঙ্গে ‘রাণাবলী’ ও ‘মাইসা’—এই দুটি সিনেমার শুটিং করছিলেন। দুটি ছবিতেই বেশ কয়েকটি অ্যাকশন ও নৃত্যনির্ভর দৃশ্য রয়েছে। এমনই একটি দৃশ্যের শুটিং চলাকালে তিনি গুরুতর চোট পান।

    চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতের ফলে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (Muscle Tear) সম্পূর্ণ ছিঁড়ে গেছে। সাধারণত এ ধরনের চোট পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাতকে বেশ গুরুতর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। এই সময় কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম করতে পারবেন না তিনি। পুরোপুরি সুস্থ হওয়ার পরই আবার ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী।

    এর ফলে তার চলমান দুটি সিনেমার শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বিয়ের আনুষ্ঠানিকতার পর হায়দরাবাদে আয়োজন করা হয় প্রীতিভোজ, যেখানে দক্ষিণী ও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

    বিয়ের পর প্রথমবারের মতো ‘রাণাবলী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন রাশমিকা ও বিজয়। এর আগে ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ এবং ‘অর্জুন রেড্ডি’-তে এই জুটির রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

    এটি শুটিংয়ে রাশমিকার প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালেও তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। ওই সিনেমায় তার সহশিল্পী ছিলেন বলিউড অভিনেতা সালমান খান।

    নতুন এই দুর্ঘটনার কারণে রাশমিকার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, চিকিৎসকদের আশা নির্ধারিত বিশ্রাম ও পুনর্বাসন শেষে তিনি দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ