বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • বিশ্ব রক্তদান দিবস; রক্তদানে সচেতনতা ও স্বাস্থ্যগত শর্ত কী কী

    বিশ্ব রক্তদান দিবস; রক্তদানে সচেতনতা ও স্বাস্থ্যগত শর্ত কী কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে এই দিবস পালনের সূচনা হয়। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।

    ১৮ থেকে ৬০ বছর বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং অন্তত ৪৫ কেজি ওজনের ব্যক্তিরা সাধারণত চার মাস পরপর রক্তদান করতে পারেন। তবে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য দাতাকে অবশ্যই কিছু নির্দিষ্ট সংক্রামক রোগ থেকে মুক্ত থাকতে হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, রক্তদাতার শরীরে হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’, এইচআইভি (এইডস), ম্যালেরিয়া এবং সিফিলিস—এই পাঁচটি রোগের অনুপস্থিতি নিশ্চিত করতে হয় স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ধারণ এবং ক্রসম্যাচিং করা অপরিহার্য।

    রক্তদানের আগে দাতার শারীরিক অবস্থা যেমন রক্তচাপ, শরীরের তাপমাত্রা, পালস রেট, ওজন ও রক্তস্বল্পতা আছে কি না—এসবও পরীক্ষা করা হয়।

    রক্ত মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। পর্যাপ্ত রক্ত থাকলে শরীর সক্রিয় ও সুস্থ থাকে, আর রক্তশূন্যতায় দুর্বলতা ও বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্তদান শরীরের জন্যও উপকারী। এতে নতুন রক্তকণিকা তৈরির প্রক্রিয়া সক্রিয় থাকে, রক্তে আয়রনের ভারসাম্য বজায় থাকে এবং কিছু ক্ষেত্রে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। এছাড়া রক্তদানের সময় পরীক্ষার মাধ্যমে সংক্রামক রোগ সম্পর্কে আগেভাগেই জানা সম্ভব হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ