বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • দেশে হাম-সংক্রান্ত মৃত্যু ৬৫২, শিশুদের নিয়ে উদ্বেগ বাড়ছে

    দেশে হাম-সংক্রান্ত মৃত্যু ৬৫২, শিশুদের নিয়ে উদ্বেগ বাড়ছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট জটিলতায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে।

    রোববার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু না ঘটলেও সন্দেহজনক হামজনিত কারণে চারজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের, আর সন্দেহজনক হামে মারা গেছে ৫৬০ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৫২ জনে পৌঁছেছে।

    একই সময়ে নতুন করে ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২ জনে।

    প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩২৩ জন। সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। এ সময়ে ৭০ হাজার ৫৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, নিশ্চিত হামজনিত মৃত্যুর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৫৬ জন মারা গেছে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মৃত্যু হয়েছে।

    সন্দেহজনক হামেও ঢাকায় সর্বোচ্চ ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এরপর রাজশাহীতে ৮৭ জন, সিলেটে ৬৭ জন, ময়মনসিংহে ৫২ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৫ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ