শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিশ্বমঞ্চে প্রশংসিত তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র

    বিশ্বমঞ্চে প্রশংসিত তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ চলচ্চিত্রটি সেরা প্রামাণ্যচিত্র (বেস্ট ডকুমেন্টারি) বিভাগে মনোনয়ন পেয়েছে।

    আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার উল্লেখযোগ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মূল্যায়ন করা হবে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন নির্মাতা তানভীর মোকাম্মেল।

    প্রায় ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘মতুয়ামঙ্গল’ প্রামাণ্যচিত্রে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় দর্শন এবং সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি একটি বিশেষ সম্প্রদায়ের দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য এবং বর্তমান প্রজন্মের জীবনধারাকে গভীরভাবে অনুসন্ধান করেছে।

    চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী এবং ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ।

    মনোনয়ন প্রসঙ্গে তানভীর মোকাম্মেল বলেন, “মতুয়ামঙ্গল আমার কাছে শুধু একটি প্রামাণ্যচিত্র নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের ধারাকে অনুধাবনের প্রয়াস। মতুয়া সম্প্রদায়ের জীবন ও সংগ্রামকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে এই মনোনয়ন পুরো টিমের জন্য বড় অর্জন ও অনুপ্রেরণা।”

    আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাণকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ