শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ন্যানসি

    ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ন্যানসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যের কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি।

    আজ (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি । সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’

    যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন।

    ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা। বিশেষ করে আড়ালে থেকে বিভিন্ন সময় হুমকি কিংবা উসকানিমূলক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।

    ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়।

    এর আগেও দেশের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে সেসব সমালোচনাকে উপেক্ষা করে নিজের মত প্রকাশে বরাবরই অনড় থেকেছেন ন্যানসি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ