শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন ফটোশুটে সাদা পোশাকে অপু বিশ্বাস

    নতুন ফটোশুটে সাদা পোশাকে অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন


    আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ফটোশুটের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতন এই তারকা নিয়মিতই নিজের নতুন লুক ও স্টাইলিশ উপস্থিতি দিয়ে আলোচনায় থাকেন।

    সম্প্রতি তিনি সাদা পোশাকে তোলা তিনটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দেখা গেছে একদম ভিন্ন ও রাজকীয় ভঙ্গিতে। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

    ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’

     

    সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট ঘিরে ভক্তদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন ‘কিউট’, কেউ আবার মন্তব্য করেছেন ‘রানী’। সব মিলিয়ে নতুন লুকের জন্য প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

    উল্লেখ্য, ২০০৬ সালে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে দীর্ঘদিনের জনপ্রিয় জুটি গড়ে তোলেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ