শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মধ্যরাতে পেট্রোল পাম্পে ভয়ংকর অভিজ্ঞতা

    আতঙ্কের কথা জানালেন অভিনেত্রী ফারিন খান

    আতঙ্কের কথা জানালেন অভিনেত্রী ফারিন খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে গভীর রাতে এক অস্বস্তিকর ও আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে প্রবেশ করার পর সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি টের পান এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন।

    ফারিন জানান, গত ১৩ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে যাত্রাপথে একটি পেট্রোল পাম্পে থামতে হয়েছিল। ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর তার মনে হয়, আশপাশে কেউ রয়েছে। পরে ভেন্টিলেটরের কাছে নড়াচড়া দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে চিৎকার করেন।

    তার চিৎকার শুনে সঙ্গে থাকা গাড়িচালক দ্রুত এগিয়ে এলে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে চালক জানান, ওই ব্যক্তি ওয়াশরুমের পেছনের দিকে যাচ্ছিল এবং প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

    ঘটনার পর নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় ও মানসিক চাপ অনুভব করেছেন। পরদিন শুটিং ইউনিটের কয়েকজনের সঙ্গে বিষয়টি ভাগাভাগিও করেন তিনি।

    ফারিন খান আরও বলেন, কর্মসূত্রে বাইরে চলাফেরা করা অনেক নারীকেই বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ