শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দ্বিতীয়বার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত হাবু ভাই

    দ্বিতীয়বার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত হাবু ভাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান, আবারও বাবা হয়েছেন। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি পুত্রসন্তানের জন্ম দেন।

    অভিনেতা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

    চাষী আলম বলেন, “আলহামদুলিল্লাহ, মা ও সন্তান ভালো আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

    ২০২৩ সালে বিয়ে করেন চাষী আলম ও তুলতুল ইসলাম। এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন এই অভিনেতা।

    নবজাতকের ছবি এখনো প্রকাশ না হলেও খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি।

    ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চাষী আলম পরবর্তীতে একাধিক নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয় করে প্রশংসিত হন। বিশেষ করে কাজল আরেফিন অমি পরিচালিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটকে তার অভিনয় দর্শকমহলে সাড়া ফেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ