শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এক ছবিতে তিন নায়িকা, রোমান্টিক লুকে শাকিব খান

    এক ছবিতে তিন নায়িকা, রোমান্টিক লুকে শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘রকস্টার’। মুক্তির তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

    সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার, যা প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান। টিজারে দেখা গেছে, একক কোনো নায়িকা নয়—বরং একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্যে হাজির হয়েছেন এই তারকা অভিনেতা।

    সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। তিন ভিন্ন ধরনের নারী চরিত্রকে কেন্দ্র করে একজন রকস্টারের জীবনের জটিল সম্পর্ক ও আবেগঘন গল্পই তুলে ধরা হয়েছে টিজারে।

    টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাকিব খান লিখেছেন, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারও তত গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও ভালোবাসার ফুল ফোটার পথ খুঁজে নিতে পারে।” ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত ‘নো ওয়ান লাভস মি’ গানটি টিজারটিকে আরও আবেগঘন করে তুলেছে।

    শুধু রোমান্সই নয়, তারকাখ্যাতির চাপ, ভেতরের দ্বন্দ্ব ও আবেগের টানাপোড়েন মিলিয়ে এক রকস্টারের উত্থান-পতনের গল্প ফুটে উঠবে সিনেমাটিতে—এমনটাই জানা গেছে। তিন নায়িকার উপস্থিতিতে শেষ পর্যন্ত গল্প কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এখন দর্শকমহলে চলছে জল্পনা-কল্পনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ