শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হেপাটাইটিস ‘এ’ আক্রান্ত ডিজে সনিকা

    হেপাটাইটিস ‘এ’ আক্রান্ত ডিজে সনিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (১৮ মে) রাতে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। সঙ্গে যোগ করেন একটি সাদা হৃদয়ের ইমোজি।

    তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিকমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

    সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

    ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। পরে তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

    অন্যদিকে, সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ