শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • থালাপতির সিনেমা ফাঁস করে বিপাকে অভিযুক্ত তিনজন

    থালাপতির সিনেমা ফাঁস করে বিপাকে অভিযুক্ত তিনজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নায়গান’ পাইরেসির অভিযোগে বড় ধরনের আইনি পদক্ষেপের মুখে পড়েছে। অনলাইনে সিনেমাটি ফাঁস হওয়ার ঘটনায় সহকারী সম্পাদকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম বিভাগ।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের সহকারী সম্পাদক প্রশান্ত, পাশাপাশি সেলভাম ও বালাকৃষ্ণান নামে আরও দুইজন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়।

    সূত্র অনুযায়ী, সিনেমাটির শুটিং আগেই শেষ হলেও এটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এই পরিস্থিতির মধ্যেই গত ৩ এপ্রিল অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়েই মূলত শুরু হয় তদন্ত।

    পরিচালক এইচ. বিনোথের এই সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যায়। এরপর মার্চে একটি বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়ে যায়, ফলে মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

    প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর অনুমতির অপেক্ষায় আছেন। অনুমোদন পেলেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

    এদিকে সিনেমাটি ঘিরে আরও একটি আলোচনাও চলছে এটি নাকি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হতে পারে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্তের কারণে তার চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি ঘটতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

    এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেননের মতো তারকারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ