শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কারিনার ইচ্ছা ছিল মৃত্যুর পর প্রকাশ হোক এই ছবি

    কারিনার ইচ্ছা ছিল মৃত্যুর পর প্রকাশ হোক এই ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর স্মৃতিচারণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সেই সঙ্গে প্রকাশ করছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও গল্প। এমনই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান।

    শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন রুম্মান। 

    প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। তার মুখে ছিল মৃদু হাসি। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রুম্মান লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটস আপ করেছিলাম। কারিনা বলেছিলেন, ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!

    যে ছবি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

    কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    কনটেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি জগতে নিজের কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

    তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন, রেখে যাচ্ছেন স্মৃতি ও ভালোবাসার বার্তা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ