শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সম্পর্ক ভাঙনের ঘোষণা দিলেন মৌনী রায়

    সম্পর্ক ভাঙনের ঘোষণা দিলেন মৌনী রায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরাজ নাম্বিয়ার ডিভোর্স নিয়ে জল্পনা-কল্পনা কিংবা নানা চর্চার মধ্যেই এবার বিষয়টি স্পষ্ট করলেন। বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে সুরাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে কটাক্ষের মুখে পড়ার ভয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টের মন্তব্যের ঘর সীমিত করেছেন এ বলি তারকা।

    সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মৌনী রায় ও সুরাজ এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, তারা নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে এই সময় সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

    যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, মিডিয়ার কিছু অংশ আমাদের ব্যক্তিজীবন নিয়ে অপ্রয়োজনীয় এবং অনাধিকার চর্চা করছে। সবাইকে আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। কাল্পনিক গল্প ও সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের ব্যক্তিজীবনকে মুখরোচক করার চেষ্টা করা হয়েছে, যা আমাদের বাস্তবতাকে প্রতিফলিত করে না।

    এদিকে অভিনেত্রী বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর সেখানে ট্রোলিং এবং বিদ্বেষমূলক মন্তব্য আসতে থাকে। এ প্রেক্ষিতে পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করতে হয়। তবে এ ঘটনায় অনেকেই তার বন্ধু ও অভিনেত্রী দিশা পাটানিকে টেনে এনেছেন।

    এর আগে বিচ্ছেদ ঘোষণার আগে এই দম্পতি যখন একে অপরকে আনফলো করেন, তখনেই তাদের আলাদা হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। তারপর অভিনেত্রী নিজেই বিষয়টি নিয়ে কথা বললেন।

    প্রসঙ্গত, ২০১৯ সালে দুবাইয়ের একটি নাইটক্লাবে প্রথম পরিচয় হয় মৌনী রায় ও সুরাজের। করোনা লকডাউনে দুবাইয়ে সুরাজ ও তার পরিবারের সঙ্গে থাকেন অভিনেত্রী। সেখান থেকেই তাদের সম্পর্ক আরও গভীর হয় বলে জানা যায়। দীর্ঘদিন সম্পর্কের কথা আড়ালে রাখার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার একটি রিসোর্টে বিয়ে করেন তারা। বাঙালি ও মালয়ালি দুই রীতিতেই তাদের বিয়ের আয়োজন হয়েছিল।

    সুরাজ দুবাইয়ের বিনিয়োগ ব্যাংকার। ভারতের আরভি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট সায়েন্স ও ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা নেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ