শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ‘বনলতা সেন’

    ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ‘বনলতা সেন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে কয়েক দফা মুক্তি পিছিয়ে যাওয়ার পর বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময় চরিত্র ‘বনলতা সেন’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

    নাবিলার শেয়ার করা পোস্টারটিতে দেখা গেছে এক বিশালাকৃতির ফটক। যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় এক চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। 

    পোস্টারটি শেয়ার করে নাবিলা ক্যাপশনে এক রহস্যময় বার্তা দিয়েছেন। লিখেছেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।

    উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। 

    সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ