শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘পিঠে হাত, জোর করে চুমু’, পরিচালকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ অঙ্কিতার

    ‘পিঠে হাত, জোর করে চুমু’, পরিচালকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ অঙ্কিতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় বাংলা সিনেমার পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ‘অভিশপ্ত নাইটি’ ও ‘ব্যোমকেশ বক্সি’ খ্যাত এই পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণ ও অশালীন স্পর্শের অভিযোগ করেছেন তিনি।

    মঙ্গলবার (১২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেই পোস্টের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান অঙ্কিতা চক্রবর্তী এবং সেখানেই তিনি অভিযোগগুলো তুলে ধরেন। তবে অঙ্কিতার মন্তব্যের পরপরই ওই পোস্টটি মুছে ফেলেন পরিচালক।

    অঙ্কিতা চক্রবর্তী অভিযোগ করে লেখেন, পরিচালক মদ্যপ অবস্থায় অভিনেত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন এবং অনুমতি ছাড়া শরীর স্পর্শ করতেন। পাশাপাশি কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও তিনি করেন।

    অভিনেত্রী আরও দাবি করেন, একই ধরনের আচরণের শিকার অন্যরাও হয়েছেন, যাদের মধ্যে একজন তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টিকে তিনি গুরুতর অপরাধ হিসেবে আখ্যা দেন।

    পরবর্তীতে এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপের কথা ভাবছেন, তবে আপাতত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিচালক দেবালয় ভট্টাচার্য জানান, অভিযোগ নিয়ে তিনি এখনই বিস্তারিত কিছু বলতে চান না এবং এ বিষয়ে মন্তব্য করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ