শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ওটিটিতে আসছে পূজা-নিশোর বহুল প্রতীক্ষিত ‘দম’

    ওটিটিতে আসছে পূজা-নিশোর বহুল প্রতীক্ষিত ‘দম’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দর্শক হৃদয়ে দারুণ সাড়া ফেলে ঈদুল ফিতরে ‘দম’ সিনেমা মুক্তির পর। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা এবার ঘরে বসেই দেখা যাবে।

    আগামী ২০ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘দম’। গতকাল বুধবার (১৩ মে) দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি জানানো হয়।

    জানা গেছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে দম দেখতে পারবেন। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে এখনো অনেকে সিনেমাটি দেখার সুযোগ পাননি।

    ওটিটিতে আসায় এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। তাই তো ফেসবুকে মুক্তির ঘোষণার পোস্টের মন্তব্যে এক দর্শক লিখেছেন, ‘দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।’

    সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা ‘দম’। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ