শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সকলের বক্তব্য শোনার আশ্বাস দিলেন প্রসেনজিৎ

    সকলের বক্তব্য শোনার আশ্বাস দিলেন প্রসেনজিৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিগঞ্জের স্টুডিওপাড়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর থেকেই টলিউড আর্টিস্ট ফোরামের অভ্যন্তরে শুরু হয়েছে টানাপোড়েন। নতুন সরকারের শপথের দিনেই সংগঠনের সহ-কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন অভিনেতা দিগন্ত বাগচী। পাশাপাশি অভিনেতা জীতু কমলের মতো সদস্যদের ক্ষোভ প্রকাশ্যে আসায় টলিউডে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

    এমন পরিস্থিতিতে বুধবার সংগঠনের পক্ষ থেকে কলম ধরলেন কার্যকরী সভাপতি ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিক্ষুব্ধ শিল্পীদের উদ্দেশে তার বার্তা, ‘সময় লাগবে, তবে সকলের কথা শোনা হবে।’ ফোরামের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসায় কিছুটা বিরক্ত প্রসেনজিৎ। 

    তিনি শিল্পীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে। আমাদের আন্তরিক অনুরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জানানোর আগে সরাসরি কমিটিকে অভিযোগ জানান। আপনারা যদি কমিটিতে না জানিয়ে ফেসবুক বা অন্য মাধ্যমে সরব হন, তবে আমাদের আর কী করার থাকে? আমরা তো পাল্টা সমাজমাধ্যম ব্যবহার করে উত্তর দিতে পারি না।’

    দীর্ঘ ২৭ বছরের এই সংগঠনের অবদান নিয়ে প্রশ্ন ওঠায় প্রসেনজিতের কণ্ঠে শোনা গেছে প্রচ্ছন্ন অনুযোগ। তিনি প্রশ্ন তোলেন, ‘২৭ বছরের একটি সংগঠন শিল্পীদের জন্য কিচ্ছু করেনি, এটা কি হতে পারে? আমরা শিল্পীদের জন্য পারিশ্রমিকের নতুন কাঠামো তৈরি করেছি, কাজের সময় নির্দিষ্ট করেছি। অথচ আজ সবাই এসব ভুলে গিয়েছেন।’ 

    সংগঠনটির অন্দরে গুঞ্জন উঠেছে যে, দিগন্ত বাগচী এবং ভরত কল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সহকর্মীদের হুমকি দিতেন। এমনকি গত ৭ মে-র পর ফোরাম ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও নাকি শোনা গিয়েছিল। তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত দুই অভিনেতা। তাদের পাশে দাঁড়িয়েছেন সহ-সভাপতি চিরঞ্জিৎ চক্রবর্তীও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ