শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সেন্সর না মিললে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাতার

    সেন্সর না মিললে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের আলোচিত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এক অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি বলেন, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগ পাওয়ার পর সিনেমাটির ছাড়পত্র বাতিল করা হয়।

    তার মতে, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো আপত্তি না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু পরে জেবা অভিযোগ করেন, তাকে নাটকের কাজের কথা বলে যুক্ত করা হলেও পরবর্তীতে সেটিকে চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। এছাড়া সিনেমার জন্য তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও করা হয়নি বলে দাবি করেন তিনি।

    এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি জানান, এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ পাননি। তবে সিদ্ধান্তটি কার্যকর হলে তিনি আইনি লড়াইয়ে যাবেন।

    সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে হাসান জাহাঙ্গীর বলেন, সিনেমাটির পেছনে তিন কোটির বেশি টাকা বিনিয়োগ হয়েছে। মুক্তির ঠিক আগে এমন সিদ্ধান্ত এলে তিনি প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

    চলচ্চিত্রটিতে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি বলেন, শুরুতে এটি যুক্তরাষ্ট্রে এক নারীর সংগ্রামের গল্পভিত্তিক একটি ছোট নাটক হিসেবে নির্মাণের কথা ছিল। পরে নির্মাতার অনুরোধে তিনি টেলিফিল্ম হিসেবে কাজটিতে অংশ নেন। কিন্তু পরে এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হন।

    অভিনেত্রী জেবা জান্নাতও একই ধরনের অভিযোগ করেছেন। তার দাবি, নাটকের কথা বলে তাকে শুটিংয়ে যুক্ত করা হয়েছিল। কাজের মাঝপথে এসে তিনি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই তিনি আপত্তি জানাতে শুরু করেন।

    ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ