শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নাট্যজগতের বরেণ্য ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

    নাট্যজগতের বরেণ্য ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

    তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের সবার প্রিয় অভিভাবক মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে আইসিইউ সাপোর্ট প্রয়োজন বলে জানান।

    তবে হাসপাতালে আইসিইউ শয্যা না থাকায় তাকে পরে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে সাময়িকভাবে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও গত রোববার (১০ মে) তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্যরাতে তিনি না ফেরার দেশে চলে যান।

    আতাউর রহমান শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব। স্বাধীনতা-উত্তর সময়ে আধুনিক ও সৃজনশীল নাট্যচর্চার বিকাশে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাট্যনির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধ করেছেন দেশের নাট্যাঙ্গনকে।

    কর্মজীবনে তিনি একুশে পদকসহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ