শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে

    এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার হামিদ।

    সংবাদমাধ্যমে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। কায়সার হামিদ সবাইকে মেয়ের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

    কারিনা কায়সারের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, কারিনার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বর্তমানে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে আছেন। তার শরীরে সংক্রমণ ছিল এবং আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, পরে হেপাটাইটিস এ ধরা পড়ে।

    পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে থেকে তার অবস্থার অবনতি শুরু হয়। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

    প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন কারিনা কায়সার। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ