শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কারিনা কায়সারের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বাবার বিবৃতি

    কারিনা কায়সারের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বাবার বিবৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার সংক্রান্ত জটিলতার কারণে গত ৮ মে রাত থেকে লাইফ সাপোর্টে আছেন। গত রোববার (১০ মে) তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত ও সংকটাপন্ন রয়েছে। তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করছে পরিবার।

    এদিন সকালে কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ মেয়ের শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানিয়েছেন দেশের একটি সংবাদমাধ্যমকে। তিনি জানিয়েছেন, মেয়ের ভিসা দ্রুত করানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন তিনি।

    কায়সার হামিদ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেন, আমার মেয়ের ভিসা যেন দ্রুত হয়, এ জন্য এখানে এসেছি। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ করব, যেন বিষয়টি তিনি দেখেন। কেননা, আমাদের হাতে বেশি সময় নেই, ওকে দ্রুত বিদেশ নিতে চাচ্ছি।

    এ সময় মেয়ে কারিনার সবশেষ শারীরিক অবস্থার ব্যাপারে কায়সার হামিদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন―জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এরমধ্যে কিছুটা রক্তচাপও কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

    এর আগে শনিবার (৯ মে) কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছিলেন, কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কিছুদিন ধরে শারীরিক জটিলতা বাড়তে থাকলে হাসপাতালে নেয়া হয়। পরে জানা যায় সংক্রমণ হয়েছে শরীরে এবং হেপাটাইটিস এ-তে আক্রান্ত। এ অবস্থায় অবস্থার অবনতি হলে শুক্ররার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

    প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেছেন কারিনা কায়সার। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ