শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হঠাৎ অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে কারিনা কায়সার

    হঠাৎ অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে কারিনা কায়সার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর একটি হাসপাতালে  গুরুতর অসুস্থ হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লিভারে মারাত্মক ক্ষতির কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

    কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত তিনি শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে লেখেন। জানা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

     ডানার ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

    প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার (৮ মে) রাতে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে জানান তিনি। ডানা আরও বলেন, কারিনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়ার চেষ্টা করছে পরিবার। একই সঙ্গে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। এদিকে, প্রয়োজনে সহায়তার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন ডানা।

    এছারাও কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার তার ফেসবুক পোস্টে কারিনা কায়সারের অসুস্থ হওয়ার বিষয়টি তুলে ধরেন। রাকিন লিখেছেন,  আপনাদের মধ্যে অনেকেই হয়তো কারিনা কায়সারের অবস্থা সম্পর্কে ইতোমধ্যে জানেন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। আমরা এই মুহূর্তে জনসাধারণের কাছ থেকে কোনও তহবিল সংগ্রহ করছি না। আমরা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা তার জন্য দোয়া করবেন যাতে তিনি নিরাপদে ও সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসতে পারেন। আমাদের যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, আমরা অবশ্যই আপনাদের জানাব। 

    রাকিন আবসারের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

    তিনি আরও লেখেন, আপনারা যদি তাকে বা তাঁর পরিবারকে ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে চেনেন, তাহলে এই কঠিন সময়ে পূর্ব ঘোষণা ছাড়া দেখা করতে না আসার জন্য আপনাদের অনুরোধ রইল। বিস্তারিত তথ্যের জন্য কামরুন নাহার দানার প্রোফাইল দেখুন। ধন্যবাদ

    হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ-এর নাতনি। তার বাবা কায়সার হামিদ এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ