শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজকীয় সাজে মেহজাবীন

    রাজকীয় সাজে মেহজাবীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয় দিয়েই শুধু নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন এই অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্তদের মুগ্ধতার কারণ হলেন তিনি।

    শুক্রবার বিকেলে একঝাঁক চোখ ধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন মেহজাবীন। আর তা প্রকাশ হতেই আলোচনায় এই অভিনেত্রী। 

    বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

    ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালী পাড় এবং কাজের প্রশংসা না করলেই নয়। এর সাথে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে।

    রাজকীয় সাজে বেগুনি শাড়িতে মেহজাবীন

    অলঙ্কার হিসেবে তিনি বেছে নিয়েছেন সোনালী রঙের চোকার এবং কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন তিনি। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দেয়; যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করে।

    এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন। এদিকে মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ