শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার নিয়ে সমালোচনা

    ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার নিয়ে সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্মাণ করার কথা ছিল ওয়েব কনটেন্ট হিসেবে। কিন্তু সেটিকে টেনে বড় পরিসরে তৈরি করা হলো সিনেমা! হ্যাঁ, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে এমন অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর, যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

    সিনেমাটি সেন্সরও পেয়েছে সম্প্রতি। জানা যায়, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তা। এ খবরের পর মৌসুমী ও চিত্রনায়কা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের কনটেন্ট তৈরি করা হয়েছে।

    গত বৃহস্পতিবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ট্রেলার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ও ইউটিউবে তা প্রকাশ হতেই যেন মাথায় হাত দর্শকদের! নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়, মন্তব্য ঘরে দর্শকরা সিনেমাটির মান নিয়ে কড়া সমালোচনা ও কটাক্ষ করছেন।

    ট্রেলার দেখে ক্ষুব্ধ নেটিজেনদের প্রশ্ন, কেন টাকা খরচ করে এই ধরনের নিম্নমানের কাজ নির্মাণ করা হয় এবং কারা দেখবে এসব। আরেকজন দর্শক মন্তব্য করেছেন, ২০২৬ সালে এসেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে যা সত্যিই অবাক করার মতো। অন্য এক দর্শক আক্ষেপ করে লিখেছেন যে টিজারের মধ্যেই তিনি পুরো সিনেমা দেখে ফেলেছেন। 

    সাধারণ দর্শকদের পাশাপাশি চিত্রনায়িকা মৌসুমীর একনিষ্ঠ ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে এমন কাজে দেখে হতাশা ব্যক্ত করেছেন। একজনের মতে, মৌসুমীর মতো গুণী শিল্পীর এমন দিন আসলো যে তাকে এই ধরণের কনটেন্টে থাকতে হচ্ছে। 

    এর আগে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন যে কন্ট্রাক্ট ম্যারেজ কোনো সিনেমা নয় বরং এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। দর্শকদের প্রত্যাশার সাথে এই কাজটি যায় না উল্লেখ করে তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানান। পুরো বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছিলেন। জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন এবং পরে তাকে জানানো হয় ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে। 

    কিন্তু পরবর্তীতে কাজটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া এবং সেন্সর সনদ পাওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে। মৌসুমীর অভিযোগ তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অনৈতিক।

    তবে এতোসব অভিযোগের পরেও পিছু হটতে নারাজ নির্মাতা হাসান জাহাঙ্গীর। সংবাদমাধ্যমে তার দাবি, সিনেমাটি মুক্তির পর দর্শক এর থেকে অনেক ইতিবাচক বার্তা পাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ