শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভোগ ম্যাগাজিনে লুই ভিতোঁ গ্ল্যামারে জেন্ডায়া

    ভোগ ম্যাগাজিনে লুই ভিতোঁ গ্ল্যামারে জেন্ডায়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যাশন দুনিয়ায় নিজেকে বারবার নতুন করে গড়তে হলিউড অভিনেত্রী জেন্ডায়ার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে নিজের অবস্থানকে আরও একবার উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর নতুন একটি ফটোশুটে তার সাহসী ও সৃজনশীল স্টাইল এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

    এবারের ফটোশুটে জেন্ডায়া বিশ্বখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁর সংগ্রহের একটি পোশাক বেছে নেন। এই পোশাকটি মূলত একটি লম্বা টিউনিক হিসেবে প্যান্টের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। তবে জেন্ডায়া এবং তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সেই প্রথাগত ধারণা ভেঙে দিয়েছেন। 

    তারা টিউনিকটিকে মাইক্রো মিনিড্রেস হিসেবে উপস্থাপন করেছেন, যা জেন্ডায়ার অ্যাথলেটিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোশাকটির প্রতিটি ভাঁজে ছিল আভিজাত্য আর কারুকার্যের ছোঁয়া। এতে ব্যবহার করা হয়েছে ফিরোজা সবুজ রঙের ঘন ঝালর, যা অনেকটা গহীন অরণ্য বা সবুজ ঘাসের আস্তরণের মতো দেখায়। 

    পোশাকের নিচের অংশে সবুজের আভা ধীরে ধীরে ফিকে হয়ে গোলাপি ও সাদা ফুলের নকশায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কাপড়ের ওপর যেন এক টুকরো প্রাকৃতিক ভূদৃশ্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 

    তার চুলগুলো ছোট বব কাটে ঢেউ খেলানো স্টাইলে সাজানো হয়েছিল, যা ঝালর দেওয়া পোশাকটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। মেকআপে ছিল শৈল্পিক ছোঁয়া চোখে নীল রঙের শিমারি আইশ্যাডোর সঙ্গে ঠোঁটে গাঢ় বারগান্ডি লাল লিপস্টিক। গালে গোলাপি ব্লাশ তাকে যেন নিখুঁত এক পোরসেলিন ডলে পরিণত করেছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ