শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্মৃতিময় মুহূর্ত তুলে ধরলেন প্রভা

    স্মৃতিময় মুহূর্ত তুলে ধরলেন প্রভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাদিয়া জাহান প্রভা এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরেন এই তারকা। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন তিনি।

    সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন প্রভা। যেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়। 

    হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সবার। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।’ 

    ব্যস্ত জীবনের মাঝে তিনি ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। তার রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য একজন লিখেছেন, ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’

    প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ