শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাপ্পারাজ-মুক্তির নেতৃত্বে নির্বাচনী মাঠে নতুন প্যানেল

    বাপ্পারাজ-মুক্তির নেতৃত্বে নির্বাচনী মাঠে নতুন প্যানেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

    সূত্র অনুযায়ী, বাপ্পারাজ সভাপতি পদে এবং মুক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘প্রেমের সমাধি’ খ্যাত এই নায়ক।

    অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নিশ্চিত করেছেন মুক্তি নিজেই। তিনি জানান, তার প্রয়াত মা আনোয়ারা সবসময় চাইতেন তিনি শিল্পীদের কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।

    শিল্পী সমিতি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনে দুটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি বাপ্পারাজ-মুক্তির নেতৃত্বাধীন প্যানেল এবং অন্যটি শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।

    গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক হওয়ায় আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুর দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। নতুন নির্বাচন ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ