শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মাসুম পারভেজ থেকে সুপারস্টার রুবেল

    মাসুম পারভেজ থেকে সুপারস্টার রুবেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার ইতিহাসে 'অ্যাকশন' শব্দটির সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি মাসুম পারভেজ রুবেল। শুধু একজন অভিনেতা হিসেবে নয়, বরং মার্শাল আর্টকে বড় পর্দায় জনপ্রিয় করার মূল কারিগর হিসেবে তিনি বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অধ্যায়।

    ১৯৬২ সালের ৩ মে বরিশালে জন্মগ্রহণ করেন মাসুম পারভেজ রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রের পরিবার ছিল চলচ্চিত্র ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। তাঁর বড় ভাই জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী সুলতানা পারভেজ নীলা এবং পুত্র নিলয় পারভেজকে নিয়ে সুখী সংসার অতিবাহিত করছেন।

    সিনেমায় আসার আগেই রুবেল নিজেকে একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রমাণ করেছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে ব্যাডমিন্টনে রানার্স আপ হওয়ার পাশাপাশি ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি। ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে মার্শাল আর্টে হাতেখড়ি নেওয়া রুবেল এই শিল্পে সর্বোচ্চ দক্ষতা অর্জন করেন এবং পরবর্তী সময়ে 'সুইড বাংলাদেশ' নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠা করেন।

    ১৯৮৬ সালে 'লড়াকু' ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশক জুড়ে রুবেলের অ্যাকশন ছিল দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দু। পরিচালক শহীদুল ইসলাম খোকনের সাথে তাঁর জুটি ঢালিউডে এক নতুন ধারার জন্ম দেয়। 'বজ্রমুষ্টি', 'বিশ্বপ্রেমিক', 'অপহরণ', 'বীরপুরুষ', 'ঘাতক' এবং 'রাক্ষস'-এর মতো অসংখ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে 'অকর্মা' ছবিতে তাঁর গোঁফবিহীন সহজ-সরল চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।

    অভিনয়ের পাশাপাশি গান গেয়েছেন এবং পরবর্তীতে চলচ্চিত্র পরিচালনায়ও নাম লেখান। তাঁর পরিচালিত ছবির মধ্যে 'বিচ্ছু বাহিনী', 'টর্নেডো কামাল', 'অন্ধকারে চিতা' এবং 'মায়ের জন্য যুদ্ধ' বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে 'বিচ্ছু বাহিনী' বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল।

    এক নজরে রুবেলের জনপ্রিয় কিছু গান

    • রংচটা জিন্সের প্যান্ট পরা

    • বুকে আছে মন

    • শিখা আমার শিখা

    • ও সাথীরে আমারই জীবন

    • কত ভালোবাসি আমি তোমাকে

    আমাদের শৈশব-কৈশোরের সেই রোমাঞ্চকর স্মৃতিগুলোতে রুবেল আজও এক অবিস্মরণীয় নাম, যার হাত ধরে বাংলার দর্শক পর্দায় কুংফু-কারাতের প্রথম স্বাদ পেয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ