শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আলোচনায় কন্ট্রাক্ট ম্যারেজ, আপত্তি তারকা দম্পতির

    আলোচনায় কন্ট্রাক্ট ম্যারেজ, আপত্তি তারকা দম্পতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে তৈরি জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

    তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

    ভিডিও বার্তায় ওমর সানী জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরবর্তীতে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

    সানী বলেন, মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন খামখেয়ালি মেনে নেওয়া যায় না। আমি এটি সিনেমা হিসেবে মুক্তি বন্ধের জোর দাবি জানাচ্ছি।

    ভিডিও বার্তায় চিত্রনায়িকা মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করা হয়। নিজের অবস্থান পরিষ্কার করে মৌসুমী জানান, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল। নির্মাতার বিশেষ অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটির শুটিং শেষ করেছিলেন এবং এটি টেলিফিল্ম হিসেবে প্রচারে তার মৌখিক সম্মতি ছিল।

    মৌসুমী আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার জন্য তার কোনো ডাবিং বা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি সিনেমার জন্য একজন শিল্পী যে পারিশ্রমিক প্রাপ্য, তাও তাকে পরিশোধ করা হয়নি। একটি নাটককে টেনেহিঁচড়ে সিনেমা বানানোর এই প্রচেষ্টাকে ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত বলে মনে করছেন এই তারকা দম্পতি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ