শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বৃষ্টির দিনে সেটে হাসির আমেজ, লাইভে মৌসুমী হামিদ

    বৃষ্টির দিনে সেটে হাসির আমেজ, লাইভে মৌসুমী হামিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টিতে শুটিং হঠাৎ বন্ধ হয়ে যায়। ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও ইউনিটের ব্যস্ততা থেমে নেই। সেই সুযোগেই লাইভে এসে মজার ছলে সহকর্মীদের ‘মুখোশ ফাঁস’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

    নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মুঠোফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন, কেউ লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।

    লাইভে এসে মৌসুমী বলেন, 'আজকে সবার মুখোশ ফাঁস করব...' | প্রথম আলো

    তিনি আরও জানান, এই শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন। 

    গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের শুটিং চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে অংশ নিচ্ছেন। ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। বিনোদন অঙ্গনের তারকারাও পিছিয়ে নেই তাই মজার ছবি বিষয়টি নিয়ে লাইভ করেছেন মৌসুমী হামিদ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ