শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তটিনীর স্টাইলিশ ফ্লোরাল লুক ভাইরাল

    তটিনীর স্টাইলিশ ফ্লোরাল লুক ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তানজিম সাইয়ারা তটিনী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

    এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাক পরেছেন। 

    মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা। প্রতিটি ছবিতে তার সেই চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। 

    তটিনীর এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা তার ‍রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’

    প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে। 

    তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ