শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বৈশাখী কনসার্টে যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন জায়েদ খান

    বৈশাখী কনসার্টে যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন জায়েদ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। ঢালিউড ইন্ডাস্ট্রির তারকা হয়ে দূর প্রবাসে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি তিনি। সেখান থেকেই দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছেন এই অভিনেতা।

    জায়েদ খান পর্দায় অভিনয় ও তারকাদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি আগে থেকেই বিভিন্ন সময় দেশের বাইরে স্টেজ শোয়ে পারফর্ম করেন। সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে পারফর্ম করে আসছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য তো রয়েছেই।

    এদিকে এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বৈশাখী মেলায় কনসার্টে দর্শক মাতাতে যাচ্ছেন জায়েদ খান। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে পারফর্ম করবেন তিনি। এতে তার সঙ্গে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

    এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমি প্রায় তিন বছর ধরে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিয়মিত স্টেজ শোয়ে পারফর্ম করে আসছি। প্রবাসী বাঙালিদের নিয়ে অনুষ্ঠানে হাজির হতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এবার প্রথমবারের মতো বৈশাখী মেলায় পারফর্ম করতে যাচ্ছি। আশা করি দর্শকরা উপভোগ করবেন।

    জানা গেছে, দূর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেয়া এবং বাংলাদেশিদের মিলনমেলায় রূপ দেয়াই এই বৈশাখী মেলার লক্ষ্য। এতে কনসার্টের পাশাপাশি দেশীয় বিভিন্ন পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা বসে থাকবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ