শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘সীতা’ চরিত্র ঘিরে কটাক্ষের মুখে সাই পল্লবী

    ‘সীতা’ চরিত্র ঘিরে কটাক্ষের মুখে সাই পল্লবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সহজাত অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার প্রশংসার পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছেন এই অভিনেত্রী। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

    আর সেই কারণেই তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সোশ্যাল মিডিয়া ট্রলিং। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী।

    ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রী।

    কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

    রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’

    আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক।’ কেউ কেউ আবার সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে?

    তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা কোনো নতুন বিষয় নয়। একজন মন্তব্য করেছেন, ‘ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিনের ক্ষেত্রেও তো এমনটা আগে দেখা গেছে। তারা পারলে সাই কেন নয়?’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ