সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নতুন লুকে চমকে দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান

নতুন লুকে চমকে দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো অনুষ্ঠানে নিজের আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। তার সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায়। বলা বাহুল্য, ভক্তরা সাদিয়া আয়মানের এই নান্দনিক ও ভিন্নধর্মী সাজ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন। কারণ, এমন লুকে তাকে সচরাচর দেখা যায় না।

May be an image of smiling

তারকাবহুল সেই জাঁকজমকপূর্ণ আয়োজনে অন্যান্য সুন্দরীদের মতো নিজের দ্যুতি ছড়িয়েছিলেন সাদিয়া আয়মানও। বেছে নিয়েছিলেন একটি নীল রঙের চমৎকার জামদানি শাড়ি; যা দিয়ে হয়তো নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছিলেন। তারই কিছু একঝাঁক ছবি রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ করলেন নিজের ফেসবুক পেজে।

May be an image of one or more people and people smiling

শাড়িটির কিছু নজরকাড়া সুক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ সাদিয়ার রেড কার্পেট লুকে যোগ করে এক রাজকীয় মাত্রা। ট্র্যাডিশনাল জামদানির সাথে স্লিভলেস হল্টার নেক ব্লাউজ পরেছিলেন। যা ঐতিহ্যের মাঝেও পশ্চিমা আধুনিকতা ফুটিয়ে তুলেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। 

No photo description available.

সাদিয়া আয়মানের এই নতুন লুকে ফুটে ওঠে যেমন তার রুচিশীলতা, তেমন স্নিগ্ধতা। জানান, এক ব্রাইডাল মেকওভার আর্টিস্টের কাছ থেকে এভাবে সেজেছেন তিনি। সঙ্গে উল্লেখ করেন, মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হলাম! যারা আমার এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।

শুধু পোশাকেই নয়, তার মেকআপেও ছিল দারুণ স্নিগ্ধতা; গ্লোয়িং ভাইবটা তার চেহারার সারল্যকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। চুলের স্টাইলে ছিল সাধারণ এক ধরণের খোঁপায় আধুনিকতার ছোঁয়া। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গ্লুড টুগেদারের ডিজাইন করা আকর্ষণীয় অলঙ্কার। এছাড়াও তার হাতের অলঙ্কার এবং গলার নেকলেসটি পুরো সাজকে পূর্ণতা দেয়।

May be an image of one or more people, braids and jewelry

প্রকাশিত ছবিগুলোতে তাকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। কোনো ছবিতে তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সাজ পরীক্ষা করছেন আবার কোনোটিতে আত্মবিশ্বাসের সাথে রেড কার্পেটে পোজ দিচ্ছেন। তার প্রতিটি অভিব্যক্তি এবং পোশাকের ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত ও সুন্দর যা তার ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যঘর দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, ছোট পর্দা থেকে শুরু করে ওয়েবফিল্ম এমনকি প্রেক্ষাগৃহে নিজের সাবলীল অভিনয় দেখিয়েছেন সাদিয়া আয়মান। গত বছর প্রেক্ষাগৃহে 'উৎসব' সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী এবং চলতি বছর 'মিউ' ও 'লাভ সিটার' ওয়েবফিল্ম দিয়ে ফের অভিনয় দিয়ে মন কাড়েন দর্শকের। পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী বিভিন্ন সময় নিজের লুক দিয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন