শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দীর্ঘ অপেক্ষার পর আইনি স্বস্তি পেলেন রিয়া

    দীর্ঘ অপেক্ষার পর আইনি স্বস্তি পেলেন রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই শোয়িক চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। খবর এনডিটিভির।

    ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলাকালে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এসব অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। ২০২১ সালে কিছু অ্যাকাউন্ট চালুর অনুমতি দেয়া হলেও, সম্প্রতি পরিবারটি আইসিআইসিআই, অ্যাক্সিস ও কোটাক ব্যাংকের আরও কয়েকটি যৌথ অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে।

    আইনজীবী আয়াজ খান ও জেহরা চারানিয়ার মাধ্যমে দাখিল করা আবেদনে দাবি করা হয়, এনসিবি বিধান মেনে চলেনি। মামলার শুনানিতে বিশেষ বিচারক ইউসি দেশমুখ জানান, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে ফ্রিজ করার আদেশ অনুমোদিত না হলে তা বৈধ থাকে না। তিনি উল্লেখ করেন, এনসিবি এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। ফলে আদালত অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার অনুমতি দেন।

    যদিও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গীতা নায়ার এই আবেদনের বিরোধিতা করেন এবং দাবি করেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী রিয়া চক্রবর্তী মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। আদালতের এই রায়ের পর এখনো রিয়া বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

    অন্যদিকে, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে যাচ্ছেন রিয়া চক্রবর্তী। নির্মাতা হানশাল মেহতার নতুন সিরিজে তাকে দেখা যাবে। প্রথমে প্রস্তাবটি ফিরিয়ে দিলেও পরে রাজি হন তিনি। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করতে বন্ধুদের সমর্থনের কথাও তুলে ধরেছেন রিয়া। বিশেষ করে গায়িকা-অভিনেত্রী শিবানি দান্দেকারকে ‘বোনের মতো’ উল্লেখ করে তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেও পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ