শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    এদিকে বাবার গ্রেফতারের খবরে আলোচনায় উঠে আসে পূজার নাম। বিষয়টি নিয়ে অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ঘটনা জানাজানির একদিন পর সামাজিক মাধ্যমে বাবার গ্রেফতার ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন নায়িকা।

    পূজার ভাষ্যমতে, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নন। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করছেন তিনি।

    বিভ্রান্তি এড়াতে নায়িকা জানান, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। পরিবারের সদস্য হওয়ার সূত্রে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়।

    পূজার প্রত্যাশা, আইন তার নিজস্ব গতিতে চলবে। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে, আদালত বিষয়টি দেখে সিদ্ধান্ত নিবেন। তাকে বা তার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর বিনীত অনুরোধ পূজার। স্পর্শকাতর সময়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চান নায়িকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ