শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আসছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন

    আসছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরছে ছোট পর্দার এই আলোচিত ও জনপ্রিয় টক শোটি। নির্মাতা করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন, আগামী দিওয়ালিতেই শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন।

    সম্প্রতি ‘দ্য উইক’-এর সঙ্গে এক আলাপচারিতায় সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে করণ উত্তর দেন, “দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।

    ‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্কের হাতছানি। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য অন্তর্জালে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।

    তবে এই শো-র ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও বিস্ফোরক সব অধ্যায়। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেথে রয়েঠে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্য করে ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন।

    তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল কঙ্গনা রানাউতের সেই এপিসোড। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। ২০১৪ সালের সেই আলাপচারিতা আজও বলিউডের ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের মূল ভিত্তি হয়ে আছে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ