শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিয়ের পিঁড়িতে টু পিএম তারকা ওক টেকিয়ন

    বিয়ের পিঁড়িতে টু পিএম তারকা ওক টেকিয়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় কে-পপ ব্যান্ড টু পিএম-এর গায়ক ও অভিনেতা ওক টেকিয়ন বিয়ে করতে যাচ্ছেন। শনিবার (২৫ এপ্রিল) সিউলের একটি হোটেলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। পাত্রী শোবিজ জগতের কেউ নন।

    ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি ওক টেকিয়ন ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, “দুজন মানুষ, যারা একে অপরের কাছে দশের মধ্যে দশ, তারা অবশেষে বিয়ে করতে যাচ্ছে। এই নতুন অধ্যায়ের শুরুতে আমাদের সঙ্গে থাকুন।”

    নিমন্ত্রণপত্রে উল্লেখ করা “দশের মধ্যে দশ” মূলত টু পিএম-এর ২০০৮ সালে প্রকাশিত প্রথম গান ‘টেন আউট অব টেন’-এর প্রতি ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

    বিয়ের আয়োজনে ব্যান্ডটির সদস্য হোয়াং চান-সাং সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। পাশাপাশি অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন এবং পারফর্ম করবেন।

    এর আগে ২০২০ সালে ওক টেকিয়ন নিশ্চিত করেছিলেন যে তিনি নিজের চেয়ে চার বছর ছোট এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। ওই নারী বিনোদন জগতের কেউ নন। গত বছরের নভেম্বর মাসে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন।

    বিয়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওক টেকিয়ন লিখেছিলেন, “যিনি দীর্ঘদিন ধরে আমাকে বুঝেছেন এবং বিশ্বাস করেছেন, তাঁর সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছি। আমরা একে অপরকে সমর্থন করব এবং একসঙ্গে আমাদের জীবন গড়ে তুলব।”

    এদিকে টু পিএম-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ ও ১০ মে টোকিও ডোমে তাদের পারফরম্যান্স রয়েছে, যেখানে ওক টেকিয়নের অংশগ্রহণের কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ