শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অনুশকা শেঠির বিয়ে নিয়ে জোর গুঞ্জন, পরিবার থেকে চাপের খবর

    অনুশকা শেঠির বিয়ে নিয়ে জোর গুঞ্জন, পরিবার থেকে চাপের খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অনুশকা শেঠিকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন তীব্র হয়েছে, যা ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। একসময় এমনও গুজব ছড়িয়েছিল যে তিনি অভিনেতা প্রভাসকে বিয়ে করতে যাচ্ছেন।

    এর আগেও একাধিকবার এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন অনুশকা শেঠি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় আবারও প্রশ্ন উঠছে—তিনি কি সত্যিই বিয়ের সিদ্ধান্ত নিতে চলেছেন?

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ ছিল এবং অবশেষে তিনি সেই সিদ্ধান্তে রাজি হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

    এর আগে শোনা গিয়েছিল, এক চিকিৎসকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং তাকেই তিনি বিয়ে করতে পারেন। তবে এবার নতুন করে গুঞ্জন উঠেছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং দুই পরিবারে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

    গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনুশকা শেঠি। তখন তার টিমের পক্ষ থেকে জানানো হয়, তার বয়স নিয়ে বারবার আলোচনা করা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, নারীদের ক্ষেত্রে বয়স নিয়ে কেন এত সমালোচনা হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে তা দেখা যায় না।

    তবে আগের সব গুঞ্জন নাকচ করলেও নতুন এই আলোচনায় ভক্তদের ধারণা—হয়তো এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন অনুশকা শেঠি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ