শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দেশে ও বিশ্বে একসঙ্গে মুক্তি পেল ‘মাইকেল’

    দেশে ও বিশ্বে একসঙ্গে মুক্তি পেল ‘মাইকেল’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই সিনেমাটি একইসঙ্গে দেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে।

    দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখায় রাখা হয়েছে সিনেমাটির শো। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাসেও দেখানো হচ্ছে সিনেমাটি। তাদের সামাজিক মাধ্যমের পেজগুলো থেকে জানা গেছে এ তথ্য। 

    কোটি মানুষের হৃদয়ে থাকা প্রয়াত মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন ও সংগীত জগতের রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বায়োপিকটি।

    পরিচালক অ্যান্টনি ফুকো এই সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্তকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছেন। মূল চরিত্র অর্থাৎ মাইকেল জ্যাকসন হয়ে পর্দায় আগমন ঘটেছে কিংবদন্তি এই শিল্পীর আপন ভাতিজা জাফর জ্যাকসনের। পর্দার মাইকেল হয়ে উঠতে জাফরের লুক, কণ্ঠ, নাচ এবং শারীরিক ভাষা দর্শকদের মুগ্ধ করেছে। 

    জাফর ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ