শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘ভূত বাংলা’র দাপটে পিছিয়ে পড়ল ‘ধুরন্ধর’

    ‘ভূত বাংলা’র দাপটে পিছিয়ে পড়ল ‘ধুরন্ধর’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’মুক্তির এক সপ্তাহ না যেতেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও ছবিটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে উঠে এসেছে।

    আন্তর্জাতিক বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিন থেকে এর আয় ভালোই চলছিল। কিন্তু প্রেক্ষাগৃহে ‘ভূত বাংলা’ সিনেমা আসার পরই কমতে শুরু করে সিনেমাটির আয়।

    অন্যদিকে চলতি বছর ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভূত বাংলা’। মুক্তির এক সপ্তাহ পেরোতেই দর্শক চাহিদায় সেরা ২০ আয়ের সিনেমা বনে পৌঁছেছে এটি।
     
    আন্তর্জাতিক বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল ৯৩ হাজার ডলার।
     
    এদিকে হলিউডের ১৫৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। তবে এ সিনেমার চেয়ে বেশি দর্শক চাহিদা ‘ভূত বাংলা’তে থাকায় হলিউডের ৫০০টি প্রেক্ষাগৃহে চলছে ‘ভূত বাংলা’।
     
    ‘ভূত বাংলা’ সিনেমা পুরনো রহস্যময় এক বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।

    প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেন অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বি। 
     
    এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের মতো অভিনয়শিল্পীরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ