শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চলচ্চিত্রে না আসার কারণ জানালেন অবন্তী

    চলচ্চিত্রে না আসার কারণ জানালেন অবন্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই পারফরম্যান্স এবং সিনেমা জগতে আসা-না আসা প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন অবন্তী।

    ভাইয়ের বিয়েতে নাচ প্রসঙ্গে অবন্তী জানান, সেখানে কোনো পেশাদারিত্ব বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’

    পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

    দীর্ঘদিন ধরে সিয়াম-ভক্তদের মনে প্রশ্ন ছিল, অবন্তীকে কি কখনো বড় পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, ‘না, সিনেমা আসলে হবে না। আমার এখন বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড় পরিসরের বিষয়। অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তাছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না।’

    তার কথায়, ‘আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ এই পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এই তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ