বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ

    পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। গতকাল বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

    নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বর্তমানে পরিবহন খাত ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ারসহ যানবাহন রক্ষণাবেক্ষণের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    এ অবস্থায় পরিবহন খাত সচল রাখতে জ্বালানির দাম ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেতৃত্বাধীন কমিটি বাসভাড়া প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। যদিও কেবল ডিজেলের মূল্যবৃদ্ধি বিবেচনায় ভাড়া বাড়ার পরিমাণ হতে পারত ১৫ পয়সা।

    বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পরিবহনে বর্তমান ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

    এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে এবং তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর নির্ধারিত ভাড়া কার্যকর করা হবে।

    উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন