শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যানসি

    বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যানসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এ সিদ্ধান্তের জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাল সালাম’ জানিয়েছেন।

    গত সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিএনপি। সেখানে বিনোদন জগতের পরিচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

    এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান ন্যানসি। তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল—এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

    তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার মতের সঙ্গে একমত প্রকাশ করে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

    উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত নামও ছিলেন—বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। তবে শেষ পর্যন্ত দলটি শোবিজ তারকাদের বাদ দিয়ে অন্যদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ