শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা

    অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা আবারও অস্ট্রেলিয়ায় মঞ্চ মাতাতে যাচ্ছেন। দেশটির সিডনি ও মেলবোর্নে আয়োজিত দুটি পৃথক কনসার্টে তিনি গান পরিবেশন করবেন।

    আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’ কনসার্ট। এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে আরেকটি কনসার্টে পারফর্ম করবেন এই কিংবদন্তি শিল্পী।

    কনসার্ট দুটি নিয়ে রুনা লায়লা বলেন, এটি বড় পরিসরের আয়োজন এবং তিনি আশা করছেন শ্রোতাদের জন্য স্মরণীয় কিছু উপহার দিতে পারবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

    জানা গেছে, সাতজন যন্ত্রশিল্পী নিয়ে ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা দেবেন তিনি। দুইটি কনসার্ট শেষে ১০ আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
    অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন পর পারফর্ম করতে যাওয়ার বিষয়ে রুনা লায়লা জানান, প্রায় এক দশক পর তিনি সেখানে গান গাইতে যাচ্ছেন। এর আগে তিনি দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, সিন্ধি, ইংরেজিসহ ১৮টির বেশি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন।
    তিনি বলিউডের বিখ্যাত সুরকারদের সঙ্গে কাজ করেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছেন এবং গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ডসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। সংগীতের পাশাপাশি চলচ্চিত্র, মডেলিং, রিয়েলিটি শো বিচারক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখেছেন এই কিংবদন্তি শিল্পী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ