শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বউয়ের সন্ধানে কক্সবাজারে হিরো আলম

    বউয়ের সন্ধানে কক্সবাজারে হিরো আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার বউয়ের সন্ধানে ছুটে গিয়েছেন পর্যটন নগরী কক্সবাজারে। সম্প্রতি সমুদ্রসৈকতে তার ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    সৈকতে আড্ডার ছলে হিরো আলম জানান, “মনের মানুষ খুঁজতে কক্সবাজারে চলে এসেছি। যদি পেয়ে যাই, তবে এবার বিয়েটা করেই ফেলব।” তিনি আরও বলেন, “কক্সবাজারে এত মানুষ আসে, পরিবেশটাও সুন্দর। ভাবলাম ভাগ্যে থাকলে এখান থেকেই জীবনসঙ্গী জুটে যেতে পারে।”

    বিয়ে নিয়ে মজার খবরের পাশাপাশি একটি সিরিয়াস প্রজেক্টের ঘোষণা দিয়েছেন আলম। ২১ দিন জেল খাটার অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। এতে কারাগারের ভেতরের বাস্তব চিত্র, বন্দিদের জীবনসংগ্রাম এবং জেলের ২৪ ঘণ্টার রুটিন তুলে ধরা হবে। আলম জানান, সাধারণ মানুষ জেলের ভেতর সম্পর্কে যা জানে, বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন।

    বিনোদন জগতের পাশাপাশি হিরো আলম আবারো রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন। আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি মাঠে ছিলেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ