শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘ভূত বাংলা’র আয় গ্রাফে নিম্নমুখী প্রবণতা

    ‘ভূত বাংলা’র আয় গ্রাফে নিম্নমুখী প্রবণতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের জুটি নতুন সিনেমা ‘ভূত বাংলা’ । তবে মুক্তির পর প্রথম সোমবার আয়ের গ্রাফে কিছুটা পতন দেখা গেছে। গত শুক্রবার মুক্তির পর চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকার সমান।

    সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন তথা সোমবার ভারতে সিনেমাটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রিভিউ শোতে ৩ কোটি ৭৫ লাখ এবং প্রথম দিনে ১২ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি। 

    এছাড়া ছুটির দিন শনি ও রোববারে যথাক্রমে ১৯ ও ২৩ কোটি রুপি আয় হয়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির আয় এখন পর্যন্ত ৬৪ কোটি ৭৫ লাখ রুপি।

    দীর্ঘ এক দশক পর জনপ্রিয় এই পরিচালক-অভিনেতা জুটির ফেরার কারণে ‘ভূত বাংলা’ নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা রয়েছে। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘গরম মশলা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

    এবারের হরর-কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার ও রাজপাল যাদব। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার যীশু সেনগুপ্ত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ