শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রেকর্ড ভাঙার খেলায় এগিয়ে ‘সালমোকজি’

    রেকর্ড ভাঙার খেলায় এগিয়ে ‘সালমোকজি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রহস্যধর্মী সিনেমা ‘সালমোকজি: হুইস্পারিং ওয়াটার’। ইয়েসান অঞ্চলের একটি জলাধারকে কেন্দ্র করে প্রচলিত হাড়হিম করা লোকজ ভৌতিক কাহিনী দর্শকদের কতটা মুগ্ধ করেছে, তার প্রমাণ মিলছে বক্স অফিসের উপচে পড়া ভিড়ে। মুক্তির মাত্র ৯ দিনের মাথায় বিশ্বজুড়ে ৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে সিনেমাটি এখন আলোচনার তুঙ্গে।

    নির্মাণ ব্যয় ও আয়ের হিসাব

    ৩ বিলিয়ন কোরিয়ান ওন বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে প্রথম সপ্তাহেই। মাত্র সাত দিনেই সিনেমাটি তার নির্মাণ ব্যয় তুলে নিতে সক্ষম হয়েছে। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১০ লাখেরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন।

    রেকর্ডের পাতায় ‘সালমোকজি’

    চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, ২০১৯ সালের পর এটিই প্রথম কোনো কোরিয়ান ভৌতিক সিনেমা যা এত দ্রুততম সময়ে ১০ লাখ দর্শক পাওয়ার রেকর্ড গড়েছে। কিম হ্যে-উন-এর অনবদ্য অভিনয় এবং জলাধারের রহস্যময় প্রেক্ষাপট দর্শকদের হলে টানতে মূল ভূমিকা পালন করেছে। রহস্য আর রোমাঞ্চের এই সংমিশ্রণ আন্তর্জাতিক অঙ্গনেও কোরিয়ান চলচ্চিত্রের শক্ত অবস্থান জানান দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ